দৃষ্টান্ত-২ যে ধরনের অমাধ্যম অনুমান নির্দেশ করে তার নিয়মাবলি উদাহরণসহ ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-২ এর মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তন নির্দেশিত হয়েছে। প্রতিবর্তনের সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে সেগুলোর মাধ্যমে বিভিন্ন যুক্তিবাক্যের প্রতিবর্তন করা হয়ে থাকে।'দৃষ্টান্ত-২' এ কিছু ফুল হয় সুন্দর'-এই আশ্রয়বাক্য থেকে কিছু ফুল নয় অসুন্দর। এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত হয়েছে কিন্তু গুণের পরিবর্তন করা হয়েছে। আর বিধেয় পদের বিরুদ্ধে পদ বিধেয় হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই 'দৃষ্টান্ত- ২' এর মাধ্যমে প্রতিবর্তন নির্দেশিত হয়েছে। কেননা যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে।প্রবির্তনের নিয়মগুলোর হচ্ছে- (১) আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হবে; (২) আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হবে; (৩) আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে এবং আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন থাকবে। কোনো যুক্তিবাক্যের প্রতিবর্তন করতে হলে ঐ নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে। যেমন-'A [গণিত] সকল ফুল হয় সুন্দর।অতএব, 'E [গণিত] কোনো ফুল নয় অসুন্দর।এই উদাহরণটিতে আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দশ্যে হিসেবে ব্যবহৃত হয়েছে। আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধে পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে এবং আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই রয়েছে। তাই উদাহরণটি প্রতিবর্তনের একটি উদাহরণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ যে ধরনের অমাধ্যম অনুমান নির্দেশ করে তার নিয়মাবলি উদাহর…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর