উদ্দীপকে দৃষ্টান্ত-১ এ আবর্তনের কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে?
উত্তর: উদ্দীপকের 'দৃষ্টান্ত-১'-এ আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা এখানে আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদকে সিদ্ধান্ত ব্যাপ্য করা হয়েছে যা আবর্তনের চতুর্থ নিয়ম বিরোধী।আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। আবর্তনের নিয়ম অনুযায়ী, আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী 'O [গণিত] যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য কিন্তু বিধেয় পদ ব্যাপ্য হয়। 'O [গণিত] যুক্তিবাক্যের আবর্তন করলে এর অব্যাপ্য, উদ্দেশ্যে পদ সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয় যা আবর্তনের নিয়ম বিরোধী। তাই 'O [গণিত] যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়।উদ্দীপকের 'দৃষ্টান্ত-১'-এর আশ্রয়বাক্যটি হলো- সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী। এই যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। এখানে আশ্রয়বাক্যটির আবর্তন করে; 'সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ 'সুখী' সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহার হয়েছে এবং ব্যাপ্য হয়েছে। তাই 'দৃষ্টান্ত-১' এ আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃষ্টান্ত-১ এ আবর্তনের কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে?
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর