দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর পার্থক্য তোমার পাঠ্যবই-এর আলোকে দেখাও।
উত্তর: উদ্দীপকের 'দৃষ্টান্ত-১' এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আর 'দৃষ্টান্ত-২' এর মাধ্যমে আরোহ অনুমান নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে।'দৃষ্টান্ত-১'-এ দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। এখানে সিদ্ধান্ত আশ্রয়বাক্যের সাথে সমব্যাপক হয়েছে। তাই 'দৃষ্টান্ত-১'-এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয় এবং সিদ্ধান্ত আশ্রয়বাক্যের সাথে সমৰ্য্যাপক বা কম ব্যাপক হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানের সিন্ধান্ত কোনোভাবেই আশ্ৰয়ৰাকা থেকে বেশি ব্যাপক হতে পারে না। এই প্রকার অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত একটি মাত্র আশ্রয়বাক্য থেকে অনুমিত হতে পারে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত একটি বিশেষ যুক্তিবাক্য হতে পারে। এই প্রকার অনুমানের আশ্রয়বাক্যগুলো সত্য বলে মেনে নেওয়া হয়। বাস্তবে এগুলো সত্য কিনা সেটি যাচাই করা হয় না। কেননা অবরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।অপরপক্ষে, 'দৃষ্টান্ত-২' এ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃষ্টান্ত-২' এর মাধ্যমে অবরোহ অনুমান নির্দেশিত হয়েছে। কেননা যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। এই প্রকার অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় সার্বিক বাক্য হয়ে থাকে। এই প্রকার অনুমানের সিদ্ধান্ত নাশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে এমন নয়। আরোহ নুমানের আশ্রয়বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা হয় বিধায় গুলো বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ। আর আরোহ অনুমানের লক্ষ্য থাকে াকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা অর্জন করা।পরিশেষে বলা যায় যে, অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে বিভিন্ন দিক য়ে পার্থক্য আছে। এতে উভয় প্রকার অনুমানের মধ্যে বিভিন্ন দিক য়ে সম্পর্কও আছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর পার্থক্য তোমার পাঠ্যবই-এর আলোকে দেখাও।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর