দৃষ্টান্ত-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
উত্তর: 'দৃষ্টান্ত-১' এ 'A [গণিত] যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে আবর্তনের নিয়ম লঙ্ঘন করে 'A [গণিত] যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তন করা হয়েছে।যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে আশ্রয়বাক্যের উদ্দেশ্যে ও বিধেয় পদের ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় এবং আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্ত উদ্দেশ্যে পদ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্ত ব্যাপ্য হতে পারে না।দৃষ্টান্ত-১' এর আশ্রয়বাক্যটি হলো 'সকল অধ্যাপক হন শিক্ষিত'। এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'A [গণিত] যুক্তিবাক্য। ব্যাপকতার নিয়ম অনুযায়ী এর উদ্দেশ্যে পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। 'দৃষ্টান্ত-১' এর সিদ্ধান্ত হচ্ছে 'সকল শিক্ষিত ব্যক্তি হন অধ্যাপক' এটিও একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য । এখানে আবর্তন ক্ষেত্রে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ 'শিক্ষিত' সিদ্ধান্তে উদ্দেশ্যে হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়েছে যা আবর্তন নিয়ম বিরোধী। তাই 'দৃষ্টান্ত-১' এ 'A [গণিত] যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর