আবর্তনের নিয়ম অনুসারে দৃষ্টান্ত-১ এর বৈধতা বিচার করো ।
উত্তর: আবর্তনের নিয়ম অনুযায়ী 'দৃষ্টান্ত-১' এর আবর্তন অবৈধ। কেননা এখানে আবর্তনের নিয়ম লঙ্ঘন করে আবর্তন করা হয়েছে বিধায় 'দৃষ্টান্ত-১' এর যুক্তিটি অবৈধ হয়েছে।'দৃষ্টান্ত-১' এ 'সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী' এই আশ্রয়বাক্য থেকে 'সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক'-এই সিদ্ধান্ত প্রতিবর্তন করা হয়েছে। আবর্তনের আশ্রয়বাক্যের উদ্দেশ্যে পদ সিদ্ধান্তে বিধেয় এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্যে পদ হিসেবে ব্যবহৃত হয়। আবর্তনের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা আবর্তনের কোনো যুক্তি প্রতিষ্ঠার জন্য আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। আবর্তনের চতুর্থ নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্ত গিয়ে ব্যাপ্য হতে পারবে না। 'দৃষ্টান্ত-১' এর আশ্রয়বাক্যটি একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় কিন্তু বিধেয় পদ অব্যাপ্য।'দৃষ্টান্ত-১'-এর সিদ্ধান্তটি একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ 'সুখী' সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়েছে। অথচ আবর্তনের চতুর্থ নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না। তাই 'দৃষ্টান্ত-১' এ আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যেহেতু 'দৃষ্টান্ত-১'-এ আবর্তনের নিয়ম লঙ্ঘন করে যুক্তি প্রতিষ্ঠা। করা হয়েছে । তাই 'দৃষ্টান্ত-১'-এর যুক্তিটি বৈধ নয় ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
আবর্তনের নিয়ম অনুসারে দৃষ্টান্ত-১ এর বৈধতা বিচার করো ।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর