দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ সহানুমানের যুক্তিতে, জ্ঞানী' নামক যে মধ্যপদটি ব্যবহার করা হয়েছে তা উভয় আশ্রয়বাক্যেই অব্যাপ্য থাকায় অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো-সহানুমানের একটি নিয়ম আছে যে, সহানুমানের আশ্রয়বাক্য দুটির মধ্যে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম লঙ্ঘন করে উভয় আশ্রয়বাক্যেই যদি মধ্যপদ অব্যাপ্য থাকে তাহলে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটবে। দৃশ্যকল্প-১ এ সহানুমানের যুক্তিতে 'জ্ঞানী' মধ্যপদটি প্রধান আশ্রয়বাক্য ও অপ্রধান আশ্রয়বাক্যের বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং উভয় আশ্রয়বাক্যেই অব্যাপ্য রয়েছে, তাই এটি একটি ত্রুটিপূর্ণ যুক্তি এবং এরূপ ত্রুটিপূর্ণ যুক্তির নাম অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর