উদ্দীপকে উল্লিখিত তিনটি পদের আলোকে সহানুমানের গঠনপ্রণালি বর্ণনা কর।
উত্তর: সহানুমানের একটি যুক্তিতে মোট তিনটি যুক্তিবাক্য থাকে। এর মধ্যে দুটি প্রদত্ত বাক্য এবং একটি অনুমিত বাক্য।উল্লিখিত তিনটি পদের আলোকে সহানুমানের গঠনপ্রণালি বর্ণনা করা হলো- প্রদত্ত বাক্য দুটিকে বলা হয় আশ্রয়বাক্য এবং অনুমিত বাক্যটিকে বলা হয় সিদ্ধান্ত। আমরা জানি যে, একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে। সুতরাং একটি সহানুমানের তিনটি যুক্তিবাক্যে মোট ছয়টি ভিন্ন পদ থাকার কথা। কিন্তু বাস্তবে একটি সহানুমানে শুধুমাত্র তিনটি পদ থাকে। এদের প্রত্যেকটি পদ দু'বার করে ব্যবহৃত হয়। এই পদ তিনটির মধ্যে সিদ্ধান্তের বিধেয়কে প্রধান পদ বলে। এই পদটি প্রথম আশ্রয়বাক্যেও ব্যবহৃত হয়। সিদ্ধান্তের উদ্দেশ্যকে অপ্রধান পদ বলে। এই পদটি দ্বিতীয় আশ্রয়বাক্যেও ব্যবহৃত হয়। আর যে পদটি সিদ্ধান্তে থাকে না, কিন্তু উভয় আশ্রয়বাক্যেই থাকে তাকে মধ্যপদ বলে। প্রধান পদ ও অপ্রধান পদ দুটিকে একসাথে প্রান্ত পদ বলে। সহানুমানের আশ্রয়বাক্য দুটিরও দুটি ভিন্ন নাম আছে। যে আশ্রয়বাক্যে প্রধান পদটি থাকে তাকে প্রধান আশ্রয়বাক্য বলে। আর যে আশ্রয়বাক্যে অপ্রধান পদটি থাকে তাকে অপ্রধান আশ্রয়বাক্য বলে। সহানুমানের একটি যুক্তিকে সঠিক যৌক্তিক- আকারে প্রকাশ করলে দেখা যায় যে, প্রধান আশ্রয়বাক্যটি প্রথমে, অপ্রধান আশ্রয়বাক্যটি মাঝখানে এবং সিদ্ধান্তটি সবশেষে বসে। আর প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদ ও মধ্যপদ, অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদ ও মধ্যপদ এবং সিদ্ধান্তে অপ্রধান পদ ও প্রধান পদ ব্যবহৃত হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তিনটি পদের আলোকে সহানুমানের গঠনপ্রণালি বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর