দৃশ্যকল্প-১ অমাধ্যম অনুমানের কোন প্রকারকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ অমাধ্যম অনুমানের 'প্রতিবর্তন' প্রকারকে নির্দেশ করেছে।ব্যাখ্যা করা হলো-যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই পদ রেখে ও আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে এবং অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে প্রতিবর্তন বলে। এরূপ অনুমানে দুটি যুক্তিবাক্য থাকে একটি আশ্রয়বাক্য এবং অন্যটি সিদ্ধান্ত। প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে 'প্রতিবর্তনীয়' এবং সিদ্ধান্তকে 'প্রতিবর্তিত' বলা হয়। প্রতিবর্তনের চারটি নিয়ম আছে। যথা: ১. প্রতিবর্তনের এবং প্রতিবর্তিতের উদ্দেশ্য একই পদ হবে। ২. প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতের বিধেয় পরস্পর বিরুদ্ধ পদ হবে। ৩. প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের গুণ ভিন্ন হবে। অর্থাৎ প্রতিবর্তনীয় সদর্থক হলে 'প্রতিবর্তিত নঞর্থক হবে এবং প্রতিবর্তনীয় নঞর্থক হলে প্রতিবর্তিত সদর্থক হবে। ৪. প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতের পরিমাণ একইরূপ হবে। অর্থাৎ প্রতিবর্তনীয় সার্বিক হলে প্রতিবর্তিতও সার্বিক হবে এবং প্রতিবর্তনীয় বিশেষ হলে প্রতিবর্তিতও বিশেষ হবে।উদ্দীপকে উদাহরণে আশ্রয়বাক্য হলো- সকল খাবার হয় পচনশীল এবং সিদ্ধান্ত হলো- কোনো খাবার নয় অপচনশীল।এই অমাধ্যম অনুমানে প্রতিবর্তনের সকল নিয়ম অনুসরণ করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ অমাধ্যম অনুমানের প্রতিবর্তনের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ অমাধ্যম অনুমানের কোন প্রকারকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর