উদ্দীপকে দৃষ্টান্ত-১ এ কোন অনুপপত্তি ঘটেছে?
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১' এ অবৈধ প্রধান পদ অনুপপত্তি ঘটেছে। কেননা 'দৃষ্টান্ত-১' এ প্রধান পদটি আশ্রয়বাক্যে অব্যাপ্য কিন্তু সিদ্ধান্তে গিয়ে পদটি ব্যাপ্য হয়েছে।মাধ্যম অনুমানের প্রকারভেদের একটি হলো সমানুমান। যে মাধ্যমে অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানের কতকগুলো নির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলো সহানুমানের কোনো যুক্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আবশ্যকভাবে অনুসরণ করতে হয়। সহানুমানের নিয়ম (৪র্থ নিয়ম) অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। এই নিয়ম অমান্য করে আশ্রয়বাক্যের অব্যাপ্ত প্রধান পদ যদি সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয় তাহলে সহানুমানের সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। সহানুমানের সিদ্ধান্তের এই ত্রুটিকে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি বলে ।উদ্দীপকের 'দৃষ্টান্ত-১' এ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদ 'চতুষ্পদী' পদটি 'A [গণিত] যুক্তিবাক্যের বিধেয় পদ হিসেবে অব্যাপ্ত। আবার, 'চতুষ্পদী' পদটি সিদ্ধান্তে 'T [গণিত] যুক্তিবাক্যের বিধেয় হিসেবে প্রাপ্য। তাই 'দৃষ্টান্ত-১' এ – সহানুমানের নিয়ম (৪র্থ নিয়ম) অমান্য করে আশ্রয়বাক্যের অব্যাপ্য প্রধান পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। এই কারণে 'দৃষ্টান্ত-১'-এ অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃষ্টান্ত-১ এ কোন অনুপপত্তি ঘটেছে?
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর