দৃষ্টান্ত -১ এবং দৃষ্টান্ত -২ যে ধরনের অমাধ্যম অনুমানকে নির্দেশ করে তাদের পার্থক্য বিশ্লেষণ করো ।
উত্তর: দৃষ্টান্ত -১ ও দৃষ্টান্ত -১ এর মাধ্যমে যথাক্রমে প্রতিবর্তন ও আবর্তন নির্দেশিত হয়েছে । ভিন্ন অনুমান হওয়ার কারণে উভয় দৃশ্যকল্পের সাথে পারস্পরিক পার্থক্য লক্ষ করা যায় । নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো-যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পবিরর্তন করে আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে । দৃষ্টান্ত -১ এর যুক্তিটিতে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন কিন্তু পরিমাণ একই আছে । আর আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে । তাই দৃষ্টান্ত -১ দ্বারা প্রতিবর্তন নির্দেশিত হয়েছে । অন্যদিকে , যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে । দৃষ্টান্ত -২ এ একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে । তাই দৃষ্টান্ত -২ মাধ্যমে আবর্তন নির্দেশিত হয়েছে । দৃষ্টান্ত -২ এ উল্লেখিত আবর্তনের আশ্রয়বাক্যকে বলে আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলে আবর্তিত । আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকে । কিন্তু দৃষ্টান্ত -১ এ উল্লেখিত প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে বলে প্রতিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলে প্রতিবর্তিত । প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকলেও গুণ ভিন্ন হয় । পরিশেষে বলা যায় যে , দৃষ্টান্ত -২ ও দৃষ্টান্ত -২ এর মাধ্যমে যথাক্রমে আবর্তন ও প্রতিবর্তন নির্দেশিত হয়েছে । নিয়মের ভিন্নতার কারণে দৃষ্টান্ত -১ ও দৃষ্টান্ত -২ এর মধ্যে পার্থক্য বিদ্যমান ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত -১ এবং দৃষ্টান্ত -২ যে ধরনের অমাধ্যম অনুমানকে নির্দেশ করে…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর