দৃষ্টান্ত -১ কোন ধরনের অমাধ্যম অনুমানকে নির্দেশ করে ? ব্যাখ্যা করো ।
উত্তর: দৃষ্টান্ত -১ অমাধ্যম অনুমানের প্রতিবর্তনকে নির্দেশ করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গ্রহণ করে তাকে প্রতিবর্তন বলে । উদ্দীপকের দৃষ্টান্ত -১ এ বলা হয়েছে O- কিছু মানুষ নয় শিক্ষিত 1 I- কিছু মানুষ হয় অশিক্ষিত 1 এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের অর্থগত কোনো পার্থক্য নেই । উভয়ই একই অর্থ প্রকাশ করে । আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণও অপরিবর্তিত আছে । কেননা উভয়ই বিশেষ যুক্তিবাক্য । কিন্তু গুণের দিক থেকে আশ্রয়বাক্য নঞর্থক এবং সিদ্ধান্ত সদর্থক । অন্যদিকে , আশ্রয়বাক্যের বিধেয় পদ ' শিক্ষিত ' এর বিরুদ্ধ পদ ' অশিক্ষিত ' পদটিকে সিদ্ধান্তের বিধেয় করা হয়েছে । তাই এটি প্রতিবর্তনের দৃষ্টান্ত ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত -১ কোন ধরনের অমাধ্যম অনুমানকে নির্দেশ করে ? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর