( ? ) চিহ্নিত বিষয়ের সাথে কার্যকারণের সম্পর্ক বিশ্লেষণ করো ।
উত্তর: ( ? ) চিহ্নিত বিষয় বা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির সাথে কার্যকারণের সম্পর্ক বিশ্লেষণ করা হলো— কার্যকারণ নিয়ম অনুযায়ী জগতের প্রতিটি ঘটনায় কার্যকারণ শৃঙ্খলে যুক্ত । জগতে কোনো ঘটনা বিনা কারণে ঘটে না । তাই কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান । অন্যদিকে , প্রকৃতির নিয়ামনুবর্তিতা নীতি আরোহের আকারগত ভিত্তির অন্যতম অংশ । বিশেষ অনুমান থেকে সার্বিক অনুমানে গমনের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অপরিহার্য ভূমিকা পালন করে । এটি আরোহের একটি স্বতঃসিদ্ধ নীতি । যুক্তিবিদদের মতে , প্রকৃতির সর্বত্র একই রূপ বিরাজমান— এ বিষয়টি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মাধ্যমে উল্লেখ করা হয় । আরোহ অনুমানের উদ্দেশ্য হচ্ছে আকারগত ও বস্তুগত সত্যতা অর্জন করা । আকারগত সত্যতা অর্জনের জন্য আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করতে হয় । প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে বিশ্বাস স্থাপনের মাধ্যমে আমাদের পক্ষে বিশেষ থেকে সার্বিকে , জানা থেকে অজানায় গমন করা সম্ভব হয় । অপরদিকে , আরোহের সিদ্ধান্ত স্থাপনের পূর্বে দু'টি ঘটনার মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক স্থাপন করা । প্রয়োজন । কার্যকারণ নিয়মটিকে স্বীকার করে নেওয়ার ফলেই এ কাজটি আমাদের পক্ষে সম্ভব হয় । তাই বলা যায় , আরোহের আকারগত ভিত্তি হিসেবে উভয়ে একে অপরের পরিপূরক প্রক্রিয়া ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
( ? ) চিহ্নিত বিষয়ের সাথে কার্যকারণের সম্পর্ক বিশ্লেষণ করো ।
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর