দৃশ্যকল্প-১ এ নির্দেশিত কোন প্রকারের আবর্তন হয়েছে? তার প্রকৃতি ব্যাখ্যা করো ।
উত্তর: দৃশ্যকল্প-১ এ নির্দেশিত আবর্তনটি অবৈধ সরল আবর্তনকে নির্দেশ করেছে। নিচে অবৈধ আবর্তনের প্রকৃতি ব্যাখ্যা করা হলো-যে আবর্তনে আবর্তনীয়ের এবং আবর্তিতের পরিমাণ একই থাকে তাকে সরল আবর্তন বলে। অর্থাৎ, সরল আবর্তনে আবর্তনীয় সার্বিক হলে আবর্তিত সার্বিক হয়। আবার অবর্তনীয় বিশেষ হলে আবর্তিত বিশেষ হয়। তবে আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদকে আবর্তিতে ব্যাপ্য করা যাবে না। যেমন— কোনো মানুষ নয় অমর। আবর্তনীয় কোনো অমর জীব নয় মানুষ।— এখানে অবর্তনীয় বা আশ্রয়বাক্যটি সার্বিক হওয়ায় উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং নঞর্থক হওয়ার কারণে বিধেয় পদ ও ব্যাপ্য। সিদ্ধান্ত নঞর্থক হওয়ার কারণে পদের ব্যাপ্যতার কোনো অনুপপত্তি ঘটেনি।উদ্দীপকে নিশাতের বক্তব্য, “সকল কবি হন মেধাবী”। তা শুনে লাবনি বলেন, “সুতরাং সকল মেধাবী মানুষ হন কবি।”অর্থাৎ, আবর্তনটি হলে— 'সকল কৰি হন মেধাবী । (আবর্তনীয়) সুতরাং, সকল মেধাবী মানুষ কবি (আবর্তিত)। এখানে, আবর্তনীয় বা আশ্রয়বাক্য সার্বিক থেকে আবর্তিত বা সিদ্ধান্ত সার্বিক এ গমন করেছে। সার্বিক হওয়ার কারণে আশ্রয়বাক্যে উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু তা সদর্থক হওয়ার কারণে বিধেয় পদ অব্যাপ্য। এই অব্যাপ্য বিধেয় পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হয়ে যায়। যার ফলে আবর্তনের চতুর্থ নিয়মটি লঙ্ঘন করেছে। তাই বলা যায় উদ্দীপকের দৃশ্যকল্প-১ অবৈধ সরল আবর্তনকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ নির্দেশিত কোন প্রকারের আবর্তন হয়েছে? তার প্রকৃতি ব্য…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর