উদ্দীপকের বিষয়টি কি যথার্থ ? এ সম্পর্কে তোমার যুক্তি দাও ৷
উত্তর: উদ্দীপকের চিত্রে ইঙ্গিতকৃত বিষয়টি হলো বহুকারণবাদ । এই মতবাদটিকে গ্রহণযোগ্য বলা যায় না। নিচে যুক্তি দেওয়া হলো-কারণের সংজ্ঞা অনুযায়ী কারণ হলো কার্যের অপরিবর্তনীয় , শর্তহীন ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা । আর একটি কার্যের অব্যবহিত পূর্ববর্তী একটি ঘটনা থাকে । তাই কারণের বিজ্ঞানসম্মত সংজ্ঞা মেনে নিলে বহুকারণবাদকে অস্বীকার করতে হয় । বহুকারণবাদে বিভিন্ন ধরনের কার্যের সার্বিকীকরণ করে একটি কার্য বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় । অথচ বহুকারণবাদে প্রতিটি কারণকে বিশিষ্ট কারণ হিসেবে উপস্থাপন করা হয় । যদি কারণের মতো কার্যকেও সার্বিকীকরণ করা হয় তাহলে বহুকারণবাদ ভ্রান্ত হিসেবে প্রমাণিত হয় । বৈজ্ঞানিক নিয়মানুযায়ী , কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান । আর প্রতিক্ষেত্রে একটি কারণ একই কার্য ঘটায় । তাই প্রতিটি কার্যের কারণ একটি । এই কার্যকারণ নিয়ম মেনে নিলে বহুকারণবাদ বাতিল হয়ে যায় । তেমনি উদ্দীপকের চিত্রে যে বহুকারণবাদের কথা বলা হয়েছে এই মতবাদটি গ্রহণযোগ্য নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টি কি যথার্থ ? এ সম্পর্কে তোমার যুক্তি দাও ৷
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর