উদ্দীপকে ট্রাক ড্রাইভার ও মোটর সাইকেল আরোহীর সাথে সহানুমানের যে দুটি পদ তুলনীয় তা উদাহরণসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ট্রাক ড্রাইভার ও মোটর সাইকেল আরোহীর সাথে সহানুমানের প্রধান পদ ও অপ্রধান পদ দুটি তুলনীয়। নিচে এ বিষয়টি বিশ্লেষণ করা হলো-যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্যের ভিত্তিতে অনিবার্যভাবে কোনো সিদ্ধান্ত অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানের সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত পদকে বলে প্রধান পদ বা সাধ্যপদ। অন্যদিকে, সহানুমানের সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত পদকে বলে অ-প্রধান পদ বা পক্ষপদ। প্রচলিত যুক্তিবিদ্যায় প্রধান পদকে P দ্বারা প্রতীকায়িত করা হয়ে থাকে। পাশাপাশি প্রধান পদকে S দ্বারা প্রতীকায়িত করা হয়ে থাকে। নিরপেক্ষ সহানুমানের একটি উদাহরণের সাহায্যে এ দুটি পদ চিহ্নিত করা হলো—কোনো জ্ঞানী মানুষ নয় পরশ্রীকাতর কিছু শিক্ষিত মানুষ হয় পরশ্রীকাতর অতএব, কিছু শিক্ষিত মানুষ নয় জ্ঞানী মানুষ । এখানে, প্রধান পদ— জ্ঞানী মানুষ এবং অপ্রধান পদ— শিক্ষিত মানুষ। এই উদাহরণটিতে জ্ঞানী মানুষ পদটি সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এটি হচ্ছে প্রধান পদ। অন্যদিকে, শিক্ষিত মানুষ পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে বলে তাকে অপ্রধান পদ বলা হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ট্রাক ড্রাইভার ও মোটর সাইকেল আরোহীর সাথে সহানুমানের যে দুট…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর