উদ্দীপকের যুক্তি-২ এর বৈধতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'যুক্তি-২'-এর যুক্তিটি বৈধ নয়।নিচে তা বিশ্লেষণ করা হলো-উদ্দীপকে বলা হয়েছে কিছু ছাত্র নয় মনোযোগী,সুতরাং কিছু মনোযোগী মানুষ নয় ছাত্র।যুক্তিটি বৈধ নয় কারণ এখানে আবর্তনের নিয়ম লঙ্ঘন করে যুক্তিবাক্যের অবৈধ আবর্তন করা হয়েছে। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে উদ্দেশ্য ও বিধেয় পদের ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা আবর্তনের কোনো যুক্তি প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। আবর্তনের চতুর্থ নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না। তেমনি উদ্দীপকের যুক্তি-২ এর আশ্রয়বাক্যটি হলো 'কিছু ছাত্র নয় মনোযোগী' যা বিশেষ নর্থক যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী 'O [গণিত] যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য কিন্তু বিধেয় পদ ব্যাপ্য। এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ব্যাপ্য হয়েছে। কিন্তু আবর্তনের চতুর্থ নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারে না ।তাই বলা যায়, যুক্তি-২-এ আবর্তনের নিয়ম লঙ্ঘন করায় এটি কোনো বৈধ যুক্তি নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের যুক্তি-২ এর বৈধতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর