রহমান , রাজন এবং শ্রেণিশিক্ষকের সাথে তুলনাযোগ্য পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে ' রহমান ' , রাজন এবং শ্রেণিশিক্ষকের সাথে যথাক্রমে সহানুমানের প্রধান পদ , অপ্রধান পদ ও মধ্যপদকে তুলনা করা যায় । নিম্নে এই তিনটি পদের মধ্যে আন্তসম্পর্ক বিশ্লেষণ করা হলো- সহানুমানে তিনটি যুক্তিবাক্য থাকে । সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে প্রধান পদ বলে । এই পদটি প্রধান আশ্রয়বাক্যের মধ্যপদের সাথে সংযুক্ত । মধ্যপদের মধ্যস্থতায় এই পদটি শেষ পর্যন্ত সিদ্ধান্তে এসে অপ্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করে । আবার সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ । এই পদটি অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয় এবং অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যপদের সাথে যুক্ত থাকে । মধ্যপদের মধ্যস্থতায় এই পদটি সিদ্ধান্তে এসে প্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করে । উদ্দীপকে বলা হয়েছে, রহমান এবং রাজন একাদশ শ্রেণিতে পড়ে । তারা একই গ্রামে বসবাস । করে । কিন্তু তারা একে অপরকে চিনে না । একদিন তাদের শ্রেণিশিক্ষক তাদেরকে পরিচয় করিয়ে দেন । এখন রহমান ও রাজন একসাথে কলেজে আসে এবং একসাথে বাসায় ফিরে । যা যথাক্রমে প্রধান পদ,অপ্রধান পদ এবং মধ্য পদকে নির্দেশ করে। সহানুমানে মধ্যপদ বা হেতুপদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই মধ্যপদ সহানুমানের উভয় আশ্রয়বাক্যের পাশাপাশি ' প্রধান পদ ' ও ' অপ্রধান পদের ' মধ্যে একটি সম্পর্ক তৈরি করে । পরিশেষে বলা যায় , সহানুমানে প্রধান পদ , অপ্রধান পদ ও মধ্যপদের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক প্রকাশ পায় ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
রহমান , রাজন এবং শ্রেণিশিক্ষকের সাথে তুলনাযোগ্য পদের আন্তঃসম্পর্ক ব…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর