যুক্তি -১ কোন ধরনের অনুমানকে নির্দেশ করে ? ব্যাখ্যা করো ।
উত্তর: যুক্তি -১ এ মাধ্যম অনুমানকে নির্দেশ করে।নিচে তা ব্যাখ্যা করা হলো-যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে । মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত হিসেবে নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠিত হয় । তাই মাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুন তথ্য প্রকাশিত হয় । এখানে সিদ্ধান্তে নতুন তথ্য থাকে বলে অনুমান হিসেবে অমাধ্যম অনুমানের চেয়ে মাধ্যম অনুমান বেশি গুরুত্ব বহন করে । যুক্তি -১ এ বর্ণিত , সকল ফল হয় পুষ্টিকর । আম হয় এক ধরনের ফল । - অতএব , আম হয় পুষ্টিকর । ' এখানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । তাই বলা যায় যুক্তি -১ দ্বারা মাধ্যম অনুমানকে নির্দেশ করে ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি -১ কোন ধরনের অনুমানকে নির্দেশ করে ? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর