উদ্দীপকে সহানুমানের যে নিয়মটি লঙ্ঘনের ফলে অনুপপত্তির সৃষ্টি হয়েছে, তার উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।
উত্তর: সহানুমানের মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। উদ্দীপকে এই নিয়মটি লঙ্ঘনের কারণে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে।নিচে তা বিশ্লেষণ করা হলো- সহানুমানে দুটি আশ্রয়বাক্যে মধ্যপদ থাকে। এ কারণে সহানুমানের নিয়ম অনুসারে দুটি আশ্রয়বাক্যের মধ্যে কমপক্ষে একটিতে মধ্যপদ ব্যাপ্য হওয়া আবশ্যক। সহানুমানের এই নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি ঘটে তাকে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি বলা হয় ।উদ্দীপকের সহানুমানটিতে বলা হয়েছে, সকল কাক হয় কালো।সকল কোকিল হয় কালো অতএব, সকল কোকিল হয় কাক ।প্রদত্ত যুক্তির দুটি আশ্রয়বাক্যই A যুক্তিবাক্য এবং উভয়ের বিধেয়তে অবস্থিত মধ্যপদ 'কালো' দু'বারই অব্যাপ্য হয়েছে। যা সুস্পষ্টই সহানুমানের নিয়ম বিরুদ্ধ। এরূপ অবস্থার কারণে সিদ্ধান্তে প্রধান পদ 'কাক' ও অপ্রধান পদ 'কোকিলে'র মধ্যকার সম্পর্ক বৈধ হয়নি। ফলে আলোচ্য যুক্তিটি অবৈধ হয়ে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তির উদ্ভব ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপকের সহানুমানটি বৈধ হয়নি এবং এতে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সহানুমানের যে নিয়মটি লঙ্ঘনের ফলে অনুপপত্তির সৃষ্টি হয়েছে,…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর