শ্রেণিশিক্ষকের ভূমিকা সহানুমানের কোন পদটিকে নির্দেশ করে ? ব্যাখ্যা করো ।
উত্তর: শ্রেণিশিক্ষকের ভূমিকা সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো -সহানুমানে দুটি আশ্রয়বাক্য পরস্পর সম্পর্কযুক্ত হয় মধ্যপদের মধ্যস্থতার ফলে । প্রাথমিক অবস্থায় প্রধান আশ্রয়বাক্য ও অপ্রধান আশ্রয়বাক্যের - মধ্যে কোনো সম্বন্ধ থাকে না । অর্থাৎ একে অপরের সাথে পুরোপুরি সম্পর্কহীন অবস্থায় থাকে । পরবর্তীতে প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে মধ্যপদের সম্বন্ধ স্থাপিত হয় । আবার অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে মধ্যপদের সম্বন্ধ প্রতিষ্ঠিত হয় । এর ফলে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্য দুটোর মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয় । উদ্দীপকের রহমান এবং রাজন একাদশ শ্রেণিতে পড়ে । তারা একই গ্রামে বসবাস করে । কিন্তু তারা একে অপরকে চিনে না । একদিন তাদের শ্রেণিশিক্ষক তাদেরকে পরিচয় করিয়ে দেন । অর্থাৎ তিনি রহমান এবং রাজনের মধ্যে যোগসূত্র তৈরি করে দেন । তাই বলা যায়, শ্রেণিশিক্ষকের ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে সাদৃশ্যপূর্ণ ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
শ্রেণিশিক্ষকের ভূমিকা সহানুমানের কোন পদটিকে নির্দেশ করে ? ব্যাখ্যা …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর