দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যে নির্দেশিত অনুমান দুটিতে কী ধরনের পার্থক্য বিদ্যমান? তাদের যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যে নির্দেশিত অনুমান দুটিতে যথাক্রমে অমাধ্যম অনুমানের প্রতিবর্তন ও প্রতিআবর্তনকে নির্দেশ করেছে। যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে কেবলমাত্র গুণের পরিবর্তন করে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমতি হয় তাকে প্রতিবর্তন বলে। অর্থাৎ, প্রতিবর্তন হলো কোনো সদর্থক বাক্যকে নঞর্থক বাক্যের আকারে এবং নঞর্থক বাক্যকে সদর্থক বাক্যের আকারে প্রকাশ করার প্রক্রিয়া। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ পরিলক্ষিত অনুমানটি- সকল বক হয় সাদা,কোনো বক নয় অ-সাদা।এখানে সার্বিক সদর্থক যুক্তিবাক্য থেকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্যে রূপান্তর করা হয়েছে এবং আশ্রয়বাক্যের বিধেয় বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। যেখানে পরিমাণ ঠিক রেখে শুধুমাত্র গুণের পরিবর্তন ঘটেছে।তাই বলা যায় যে, উদ্দীপকের দৃশ্যকল্প ১ ও ২ এর মধ্যে নির্দেশিত অনুমান দুটি অর্থাৎ প্রতিবর্তন ও আবর্তনে যথাক্রমে গুণগত ও পরিমাণগত পার্থক্য বিদ্যমান ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যে নির্দেশিত অনুমান দুটিতে কী ধরনের পার্থক্য …
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর