দৃশ্যকল্প-১ এ নির্দেশিত অমাধ্যম অনুমানটি কোন প্রকারের? তার যথার্থতা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ নির্দেশিত অমাধ্যম অনুমানটি প্রতিবর্তন কে নির্দেশ করেছে।তার যথার্থতা ব্যাখ্যা করা হলো-যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে কেবলমাত্র গুণের পরিবর্তন করে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমতি হয় তাকে প্রতিবর্তন বলে। অর্থাৎ প্রতিবর্তন হলো কোনো সদর্থক যুক্তিবাক্যকে নঞর্থক যুক্তিবাক্যের আকার এবং নঞর্থক যুক্তিবাক্যকে সদর্থক যুক্তিবাক্যের আকারে প্রকাশ করার প্রক্রিয়া। উদ্দীপকে জেরিন ও জিনানের বক্তব্য—সকল বক হয় সাদা। কোনো বক নয় অ-সাদা।এটি একটি অমাধ্যম অনুমান। যেখানে আশ্রয়বাক্য অর্থ অপরিবর্তিত রেখে কেবলমাত্র গুণের পরিবর্তন করে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করেছে।তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ নির্দেশিত অমাধ্যম অনুমানটি প্রতিবর্তনকে নির্দেশ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ নির্দেশিত অমাধ্যম অনুমানটি কোন প্রকারের? তার যথার্থতা…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর