উদ্দীপকের ২য় অংশ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ২য় অংশে E যুক্তিবাক্যের আবর্তন দেখানো হয়েছে। আবর্তনের নিয়মানুযায়ী E যুক্তিবাক্যের আবর্তন করলে E যুক্তিবাক্যই পাওয়া যায়।নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো-আবর্তনে গুণের পরিবর্তন না করে উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। আবর্তনের ক্ষেত্রে চারটি নিয়ম আবশ্যিকভাবে পালন করতে হয়। আবর্তনের এসব নিয়ম অনুসারে E যুক্তিবাক্যের আবর্তিত E যুক্তিবাক্য হয়। উদ্দীপকের ২য় অংশে আশ্রয়বাক্য হিসেবে E এবং সিদ্ধান্ত হিসেবেও E দেখানো হয়েছে। তাই উদ্দীপকের ২য় অংশের মাধ্যমে 'E [গণিত] যুক্তিবাক্যের আবর্তন নির্দেশিত হয়েছে।E যুক্তিবাক্য সার্বিক নঞর্থক যুক্তিবাক্য । তাই আবর্তিত যুক্তিবাক্যও নঞর্থক যুক্তিবাক্য হবে। আবার, E যুক্তিবাক্যের আবর্তিত সার্বিক যুক্তিবাক্য করলে আবর্তনের কোনো নিয়ম লঙ্ঘন করা হয় না। যেমন-E– কোনো পাখি নয় চতুষ্পদ (আশ্রয়বাক্য) - 'E [গণিত] — কোনো চতুষ্পদ প্রাণী নয় পাখি উপর্যুক্ত, উদাহরণটিতে দেখা যাচ্ছে যে, আশ্রয়বাক্য 'E [গণিত] এবং সিদ্ধান্তও 'E [গণিত] বাক্য। এছাড়া এখানে আবর্তনের কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি। তাই বলা যায়, 'E [গণিত] যুক্তিবাক্যকে আবর্তন করলে সিদ্ধান্ত 'E [গণিত] যুক্তিবাক্যই হবে ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ২য় অংশ ব্যাখ্যা করো।
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর