দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ নির্দেশিত অনুমান প্রক্রিয়ার পার্থক্য ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ অমাধ্যম অনুমানকে ও দৃশ্যকল্প-২ মাধ্যম অনুমানকে নির্দেশ করে। উভয় অনুমান প্রক্রিয়ায় পার্থক্য বিদ্যমান। দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, 'সকল ফল হয় সুন্দর। অতএব, কিছু সুন্দর বস্তু হয় ফল। এ অনুমানে সিদ্ধান্তটি একটিমাত্র আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। তাই এটি অমাধ্যম অনুমানের দৃষ্টান্ত। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, 'সকল ফল হয় সুন্দর। পেয়ারা হয় একটি ফল। অতএব, পেয়ারা হয় সুন্দর।' এ অনুমানে দুই বা ততোধিক আশ্রয়বাক্যের মধ্যে বিদ্যমান সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয়েছে বলে এটি মাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানের একটি যুক্তিতে সর্বমোট দুইটি যুক্তিবাক্য থাকে। পক্ষান্তরে, মাধ্যম অনুমানের একটি যুক্তিতে সাধারণত তিনটি যুক্তিবাক্য থাকে। অমাধ্যম অনুমানকে অনেকে প্রকৃত অনুমান বলে স্বীকার করে না। কারণ এখানে জানা থেকে অজানায় উত্তরণের কোনো সুযোগ নেই। এর সিদ্ধান্ত শুধু আশ্রয়বাক্যের পুনরুক্তি করে। নতুন সত্যের সন্ধান দিতে পারে না। কিন্তু মাধ্যম অনুমান হলো একটি যথার্থ অনুমান। এতে জানা থেকে অজানায় উত্তরণের সুযোগ রয়েছে। এর সিদ্ধান্ত কিছুটা হলেও নতুন সত্যের সন্ধান দিতে পারে। আলোচনা শেষে বলা যায়, দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২-এ নির্দেশিত অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য থাকলেও উভয়ই অবরোহ অনুমানের গুরুত্বপূর্ণ দুটি প্রকরণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ নির্দেশিত অনুমান প্রক্রিয়ার পার্থক্য ব্…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর