উদ্দীপকের M অংশ এবং N অংশে সহানুমানের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের 'M [গণিত] অংশে অনুগ স্বীকৃতিমূলক অনুপপত্তি ঘটেছে। আর 'N [গণিত] অংশে পূর্বগ অস্বীকৃতিমূলক অনুপপত্তি ঘটেছে। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম অমান্য করে যুক্তি প্রদান করায় এই উভয় প্রকার অনুপপত্তি ঘটেছে।উদ্দীপকের 'M [গণিত] অংশের যুক্তিটিতে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের একটি যুক্তি প্রদান করা হয়েছে। এখানে দ্বিতীয় আশ্রয়বাক্যে অনুগকে স্বীকার করা হয়েছে। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়মানুযায়ী দ্বিতীয় আশ্রয়বাক্য স্বীকার করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলে যুক্তিতে অনুপপত্তির সৃষ্টি হয়। এই অনুপপত্তিকে অনুগ স্বীকৃতিমূলক অনুপপত্তি বলে। উদ্দীপকের 'M [গণিত] অংশে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম লঙ্ঘন করে দ্বিতীয় আশ্রয়বাক্য অনুগকে স্বীকার করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে বলে এখানে অনুগ স্বীকৃতিমূলক অনুপপত্তি ঘটেছে।অন্যদিকে, উদ্দীপকের 'N [গণিত] অংশের যুক্তিটিও প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের যুক্তি। এই যুক্তিটিতে দ্বিতীয় আশ্রয়বাক্যে পূর্বগকে অস্বীকার করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়মানুযায়ী দ্বিতীয় আশ্রয়বাক্যে পূর্বগকে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করা যায় না। যেহেতু 'N [গণিত] অংশে এই নিয়ম লঙ্ঘন করে দ্বিতীয় আশ্রয়বাক্যে পূর্বৰ্গকে অস্বীকার করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে বিধায় পৃথক পৃথকীকরণ অস্বীকৃতিমূলক অনুপস্থিতি।পরিশেষে বলা যায়, প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের কোনো যুক্তি প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই নিয়ম অনুসরণ করতে হবে। অন্যথায় যুক্তিতে অনুপপত্তি ঘটবে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের M অংশ এবং N অংশে সহানুমানের আলোকে মূল্যায়ন করো।
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর