উদ্দীপকের M অংশে কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের 'M [গণিত] অংশে অনুগ স্বীকৃতিমূলক অনুপপত্তি ঘটেছে। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়মানুযায়ী অনুগকে স্বীকার করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলে এরূপ অনুপপত্তি ঘটে।নিচে তা ব্যাখ্যা করা হলো-প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের যুক্তি প্রদানের জন্য দুটি নিয়ম আবশ্যিকভাবে পালন করতে হয়। এই অনুমানের প্রথম নিয়ম হলো- পূর্বগকে স্বীকার করে। অনুগকে স্বীকার করা যায় কিন্তু অনুগকে স্বীকার করে পূর্বগকে স্বীকার করা যায় না।উদ্দীপকের 'M [গণিত] অংশে প্রদত্ত উদাহরণটি হলো-যদি তুমি সৎ হও তবে তুমি আলোকিত হবে। তুমি আলোকিত হয়েছো ।অতএব, তুমি সৎ।উপর্যুক্ত যুক্তিটি প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের একটি যুক্তি। এই যুক্তির দ্বিতীয় আশ্রয়বাক্যে অনুগকে স্বীকার করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে যা প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম বিরোধী। তাই 'M [গণিত] অংশে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম লঙ্ঘন করে যুক্তি প্রতিষ্ঠা করা হয়েছে বিধায় অনুপপত্তির সৃষ্টি হয়েছে। এই অনুপপত্তিকে অনুগ স্বীকৃতি অনুপপত্তি বলে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের M অংশে কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো ।
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর