দৃষ্টান্ত-২ নির্দেশিত আবর্তনের যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: দৃষ্টান্ত-২ এ নির্দেশিত আবর্তন প্রক্রিয়া যথার্থ নয়।নিচে তা বিশ্লেষণ করা হলো-দৃষ্টান্ত-২ এর আবর্তন প্রক্রিয়া টি যথার্থ নয় কারণ, আবর্তনের নিয়ম অনুযায়ী A-যুক্তিবাক্যের সরল আবর্তন করা যায় না।যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আর যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাপ একই থাকে তাকে সরল আবর্তন বলে। আবর্তনের নিয়ম অনুযায়ী A-যুক্তিবাক্যের সরল আবর্তন করা যায় না।দৃষ্টান্ত-২ এর আবর্তনটি হলো—A সকল মানুষ হয় A জীব সকল জীব হয় মানুষ ।উল্লেখিত আবর্তনটিতে দেখা যাচ্ছে যে, আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় জীব পদটি সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়েছে যা আবর্তনের নিয়ম বিরোধী । তাই বলা যায় দৃষ্টান্ত-২ এর আবর্তনটি যথার্থ নয় ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ নির্দেশিত আবর্তনের যথার্থতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর