দৃষ্টান্ত-২ এ উল্লেখিত সহানুমানটি কি সঠিক? উত্তরের পক্ষে মতামত দাও।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর সহানুমানটি সঠিক নয়।নিচে উত্তরের পক্ষে আমার মতামত দেওয়া হলো-উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ সহানুমানের নিয়ম অমান্য করে তিনটির পরিবর্তে চারটি পদ ব্যবহার করা হয়েছে।সহানুমানের ক্ষেত্রে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয় । কেননা সহানুমান হলো মাধ্যম অনুমান। আর মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয়ে থাকে। যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমানের জন্য কতকগুলো নির্দিষ্ট নিয়ম রয়েছে যা সহানুমানের কোনো যুক্তি প্রতিষ্ঠার সময় আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। সহানুমানের প্রথম নিয়ম অনুসারে একটি সহানুমানে তিনটি এবং কেবল তিনটি পদ থাকবে। কোনোভাবেই তিনটির বেশি পদ ব্যবহার করা যাবে না।তেমনি উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর যুক্তিতে চারটি পদ ব্যবহার করা হয়েছে। কেননা, এখানে— ১. রনি ২. রিক্সার উপরে ৩. রিক্সা এবং ৪. রাস্তার উপরে এই চারটি পদ ব্যবহার করা হয়েছে। সহানুমানের নিয়ম অনুযায়ী সহানুমানের কোনো যুক্তিতে তিনটির অধিক পদ ব্যবহার করা যায় না, তাই দৃষ্টান্ত-২ এ সহানুমানের নিয়ম লঙ্ঘন করা হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ উল্লেখিত সহানুমানটি কি সঠিক? উত্তরের পক্ষে মতামত দাও।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর