দৃষ্টান্ত-১ দ্বারা নির্দেশিত বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-১ দ্বারা প্রতিবর্তন অনুমানকে নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-আমরা জানি,যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। অর্থাৎ প্রতিবর্তনে সদর্থক যুক্তিবাক্য থেকে একই অর্থবোধক নঞর্থক যুক্তিবাক্য অথবা কোনো নঞর্থক যুক্তিবাক্য থেকে একই অর্থবোধক সদর্থক যুক্তিবাক্য অনুমান করা হয়।তেমনি উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে, সকল ফুল হয় সুন্দর। অতএব, কোনো ফুল নয় অসুন্দর। এ যুক্তিতে সকল ফুল হয় সুন্দর হচ্ছে আশ্রয়বাক্য এবং কোনো ফুল নয় অসুন্দর হচ্ছে সিদ্ধান্ত। এখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদটি ঠিক রেখে, বিধেয় পদের স্থলে বিরুদ্ধ পদ ব্যবহার করে এবং গুণের পরিবর্তন ঘটিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে ।তাই বলা যায়, এটি প্রতিবর্তন অনুমানের দৃষ্টান্ত ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ দ্বারা নির্দেশিত বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর