উদ্দীপকের পদ্মা সেতুর সাথে সহানুমানের কোন পদের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পদ্মা সেতুর সাথে সহানুমানের মধ্যপদের মিল রয়েছে। সহানুমানের দুইটি আশ্রয়বাক্য মধ্যপদের মধ্যস্থতার ফলে পরম্পর সম্পর্কযুক্ত হয়। প্রথম অবস্থায় প্রধান আশ্রয়বাক্য ও অপ্রধান আশ্রবাক্যের মধ্যে কোনো সম্বন্ধ থাকে না। তারা পরস্পর বিচ্ছিন্ন থাকে। অর্থাৎ একে অপরের সাথে পুরোপুরি সম্পর্কহীন অবস্থায় থাকে। আশ্রয়বাক্য দুটোর মধ্যে প্রয়োজনীয় সম্পর্ক স্থাপন করে মধ্যপদ। প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে মধ্যপদের সম্বন্ধ স্থাপিত হয়। আবার অপ্রধান আশ্রয়বাক্যেও অপ্রধান পদের সাথে মধ্যপদের সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়। এর ফলে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্য দুটির মধ্যে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এ সম্পর্কের ভিত্তিতেই আশ্রয়বাক্য দুটি থেকে সিদ্ধান্ত অপরিহার্যরূপে অনুমিত হয়। উদ্দীপকে দেখা যায়, মুন্সিগঞ্জের মাওয়া ও শরিতপুরের জাজিরাকে যুক্তকারী পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। সেতু চালু হওয়ার আগে মাওয়ার সাথে জাজিরার কোনো সংযোগ ছিল না। সেতুর মাধ্যমে উভয় প্রান্ত যুক্ত হয়। যা সহানুমানের মধ্যপদের মাধ্যমে উভয় আশ্রয়বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপনের সাথে মিলে যায়। তাই বলা যায়, সহানুমানে মধ্যপদ মধ্যস্থতার ভূমিকা পালন করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের পদ্মা সেতুর সাথে সহানুমানের কোন পদের মিল রয়েছে? ব্যাখ্যা …
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর