উদ্দীপকে নির্দেশিত বিষয়টির প্রকৃতি বিশ্লেষণ করো
উত্তর: উদ্দীপকে সহানুমানে মধ্যপদের ভূমিকাকে নির্দেশ করে। নিচে সহানুমানের প্রকৃতি বিশ্লেষণ করা হলো-সহানুমানের প্রধান আশ্রয়বাক্য ও অপ্রধান আশ্রয়বাক্য প্রাথমিক অবস্থায় সম্পর্কহীন থাকে। মধ্যপদের মধ্যস্থতার ফলে তাদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে মধ্যপদের সম্পর্ক স্থাপিত হয়। ফলে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্য দুটোর মধ্যে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এ সম্পর্কের ভিত্তিতে উভয় আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হওয়া অনিবার্য হয়ে পড়ে। যেমন- সব প্রাণী হয় মরণশীল সব মানুষ হয় প্রাণী । সুতরাং সব মানুষ হয় মরণশীল যুক্তিটির প্রধান আশ্রয়বাক্যের প্রধান পদ 'মরণশীল' ও অপ্রধান আশ্রয়বাক্যের অপ্রধান পদ 'মানুষ'-এর মধ্যে কোনো সম্পর্ক নেই। কিন্তু মধ্যপদ 'প্রাণী' উভয় পদের সাথে সম্পর্ক তৈরি করে। এই মধ্যপদ (প্রাণী) প্রধান পদ 'মরণশীল' ও অপ্রধান পদ 'মানুষের' সাথে সম্পর্কযুক্ত হওয়ায় স্বাভাবিকভাবে তারা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হয়েছে। যেমনটি দেখা যায়, বাস্তব জীবনে তৃতীয় ব্যক্তির মধ্যস্থতার মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের ঘটনা। যার দৃষ্টান্ত উদ্দীপকে চেয়ারম্যানের ভূমিকার মাধ্যমে পরিলক্ষিত হয়।উপরের আলোচনা থেকে বলা যায়, মধ্যপদের মধ্যস্থতার ফলে অন্য দুটি পদের মধ্যে অনিবার্য সম্পর্ক স্থাপিত হয়। এ থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বিষয়টির প্রকৃতি বিশ্লেষণ করো
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর