যুক্তি-৩ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো ।
উত্তর: 'যুক্তি-৩' এ অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে। সহানুমানের যুক্তিতে মধ্যপদ একবারও ব্যাপ্য না হওয়ার কারণে এই প্রকার অনুপপত্তি ঘটে থাকে।ব্যাখ্যা করা হলো-একটি সহানুমানে তিনটি পদ থাকে যার অন্যতম হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না। তাকে মধ্যপদ বলে। সহানুমানের নিয়ম অনুযায়ী দুটি আশ্রয়বাক্যের যেকোনো একটিতে মধ্যপদকে কমপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। যদি দুটি আশ্রয়বাক্যের কোনোটিতেই মধ্যপদ একাবারও ব্যাপ্য না হয় তাহলে সহানুমান ত্রুটিপূর্ণ হবে বা অনুপপত্তির সৃষ্টি হবে। সহানুমানের এই অনুপপত্তিকে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি বলে ।তেমনি 'যুক্তি-৩' এ দেখা যাচ্ছে যে, আশ্রয়বাক্য দুটির কোনোটিতেই মধ্যপদ (ফুল) একবারও ব্যাপ্য হয়নি। তাই বলা যায় যে, 'যুক্তি-৩' এ অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তির সৃষ্টি হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-৩ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো ।
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর