উদ্দীপকে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ মধ্যে মৌলিক পার্থক্য দেখাও।
উত্তর: দৃষ্টান্ত-১ দ্বারা বৈধ যুক্তি এবং দৃষ্টান্ত-২ দ্বারা অবৈধ যুক্তিকে বুঝানো হয়েছে ।নিচে এদের মধ্যে মৌলিক পার্থক্য দেখানো হলো-দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে হয়েছে, কোনো পাখি নয় মানুষ ।সকল মানুষ হয় দ্বিপদী। অতএব, কিছু দ্বিপদী জীব নয় পাখি ।এখানে তিনটি পদের সমন্বয়ে দুটি আশ্রয়বাক্য ও একটি সিদ্ধান্ত রয়েছে। পাশাপাশি আশ্রয়বাক্য থেকে যথাযথভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পদের ব্যাপ্যতার বিষয়টিও যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। এসব বিবেচনায় বলা যায়, এটি বৈধ সহানুমানের দৃষ্টান্ত।অপরদিকে দৃষ্টান্ত-২ এ বলা হয়েছে, কোনো কাক নয় হলুদ। সকল কাক হয় পাখি । অতএব, কোনো পাখি নয় হলুদ।এখানে দ্বিতীয় আশ্রয়বাক্যের বিধেয় পদ 'পাখি' অব্যাপ্য। এই অব্যাপ্য পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে অর্থাৎ, অপ্রধান পদ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়েছে। তাই এখানে অবৈধ অপ্রধান পদ অনুপপত্তি ঘটেছে।তাই বলা যায়, দৃষ্টান্ত-১ বৈধ যুক্তি হলেও দৃষ্টান্ত-২ অবৈধ যুক্তি ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ মধ্যে মৌলিক পার্থক্য দেখাও।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর