যুক্তিবাক্যটির আবর্তন প্রক্রিয়া সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো ।
উত্তর: আবর্তনের নিয়ম প্রয়োগ করা যায় না বলে উদ্দীপকে উল্লেখিত যুক্তিবাক্যটির আবর্তন সম্ভব নয়।মর জানি,যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে উদ্দেশ্য ও বিধেয়ের ন্যায়গত স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের ক্ষেত্রে কতগুলো নিয়ম আবশ্যিকভাবে পালন করতে হয়। মধ্যে একটি নিয়ম হলো আবর্তনে আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না।তেমনি উদ্দীপকের যুক্তিবাক্যটি হলো— 'কিছু ফুল নয় সাদা' এই যুক্তিবাক্যটির বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তর্থ অস্বীকার করেছে। তাই এটি বিশেষ নঞর্থক বা 'O [গণিত] যুক্তিবাক্য । এই যুক্তিবাক্যটির আবর্তন করতে গেলে অব্যাপ্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয় যা আবর্তনের নিয়ম বিরোধী। আই 'O [গণিত] যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। আর উদ্দীপকের যুক্তিবাক্যটি যেহেতু 'O [গণিত] যুক্তিবাক্য, তাই বলা যায়, উদ্দীপকের যুক্তিবাক্যটির আবর্তন সম্ভব নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবাক্যটির আবর্তন প্রক্রিয়া সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর