উদাহরণ-১ এবং উদাহরণ-২ মধ্যকার পার্থক্য মূল্যায়ন করো।
উত্তর: 'উদাহারণ-১' এ মাধ্যম অনুমান এবং 'উদাহরণ-২' এ অমাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য মূল্যায়ন করা হলো-উদাহরণ-১' এ দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই এটি হলো মাধ্যম অনুমান। মাধ্যম অনুমানে একাধিকআশ্রয়বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় বিধায় এখানে সিদ্ধান্তে নতুন তথ্য প্রকাশিত হয়। অন্যদিকে, 'উদাহরণ-২' এ একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। তাই এটি অমাধ্যম অনুমান । অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় বিধায় এখানে সিদ্ধান্তে নতুনত্ব থাকে না ।মাধ্যম অনুমানে অনুমানের সুযোগ থাকে। কেননা এখানে সিদ্ধান্ত হিসেবে নতুন যুক্তিবাক্য প্রতিষ্ঠিত হয়। অপরপক্ষে, অমাধ্যম অনুমানে অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যেরই অনেকটা পরিবর্তিত রূপ বিধায় এখানে অনুমানের তেমন কোনো সুযোগ থাকে না।তাই বলা যায়, মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার অনুমানই অবরোহ অনুমানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদাহরণ-১ এবং উদাহরণ-২ মধ্যকার পার্থক্য মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর