দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুমানের উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ অবরোহ অনুমানের প্রকারভেদ সহানুমানের উল্লেখ করা হয়েছে।যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। একটি সহানুমানে তিনটি যুক্তিবাক্য থাকে যার দুটি আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত। সহানুমানে তিনটি পদ থাকে এবং প্রত্যেকটি পদ দুইবার করে ব্যবহৃত হয়।'দৃশ্যকল্প-১' এ প্রদত্ত যুক্তিটি হলো-সকল চিত্রকর্ম হয় সুন্দর। সকল মোম রং হয় চিত্রকর্ম।সুতরাং সকল মোম রং হয় সুন্দর।উপর্যুক্ত যুক্তিটিতে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। এখানে তিনটি পদ রয়েছে এবং প্রত্যেকটি পদ দু'বার করে ব্যবহৃত হয়েছে। এছাড়া এখানে সহানুমানের অন্যান্য নিয়মও অনুসারণ করা হয়েছে।তাই এটি সহানুমানের একটি বৈধ যুক্তি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুমানের উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর