যুক্তি-২ আবর্তন প্রক্রিয়া অবৈধ কেন? বিশ্লেষণ করো ।
উত্তর: আবর্তনের নিয়ম অমান্য করে A-যুক্তিবাক্যের আবর্তন করা হয়েছে বলে যুক্তি-২ আবর্তন প্রক্রিয়া অবৈধ। কারণ আবর্তনের নিয়ম অনুযায়ী A-যুক্তিবাক্যের সরল আবর্তন করা যায় না।বিশ্লেষণ করা হলো-অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আর যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাপ একই থাকে তাকে সরল আবর্তন বলে। আবর্তনের নিয়ম অনুযায়ী A-যুক্তিবাক্যের সরল আবর্তন করা যায় না। কেননা এক্ষেত্রে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয় যা আবর্তনের নিয়ম বিরোধী। 'যুক্তি-২' আবর্তনটি হলো-'A [গণিত] — সকল মানুষ হয় দ্বিপদ'A [গণিত] — সকল দ্বিপদ প্রাণী হয় মানুষ।উপর্যুক্ত আবর্তনটিতে দেখা যাচ্ছে যে, আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদ (দ্বিপদ) সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপ্য হয়েছে যা আবর্তনের নিয়ম বিরোধী। তাই 'যুক্তি-২' আবর্তন অবৈধ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-২ আবর্তন প্রক্রিয়া অবৈধ কেন? বিশ্লেষণ করো ।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর