উদ্দীপকে চেয়ারম্যান সহানুমানের কোন পদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চেয়ারম্যান সহানুমানের মধ্যপদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।ব্যাখ্যা করা হলো-একটি সহানুমানে তিনটি পদ থাকে, যার মধ্যে একটি হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে নাতাকে মধ্যপদ বলে। মধ্যপদ সহানুমানে প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান আশ্রয়বাক্যের সাথে ব্যবহৃত হয়। প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তৈরি করে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত অনুমিত হয়।তেমনি উদ্দীপকের চেয়ারম্যান রবিন ও মুবিনের বিরোধ নিরসনের জন্য প্রথমে রবিন ও পরে মুবিনের সাথে আলোচনা করেছেন। আলোচনা করে দুই ভাইয়ের মধ্যে বিরোধ নিরসন করেছেন। অর্থাৎ চেয়ারম্যান মধ্যস্ততাকারী হিসেবে ভূমিকা পালন করেছেন। তাই বলা যায় যে, চেয়ারম্যান সহানুমানের মধ্যপদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে চেয়ারম্যান সহানুমানের কোন পদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন? …
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর