যুক্তিটি কোন ধরনের অমাধ্যম অনুমান প্রক্রিয়া? বিশ্লেষণ করে দেখাও।
উত্তর: উদ্দীপকের যুক্তিটি অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তনের যুক্তি। প্রতিবর্তনে যেভাবে যুক্তি প্রদান করা হয় এখানে সেভাবে যুক্তি উপস্থাপন করা হয়েছে।নিচে তা বিশ্লেষণ করা হলো-যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের অর্থগত কোনো পার্থক্য থাকে না। উদ্দীপকের যুক্তিটি হলো-কিছু পাখি হয় সুন্দর - (আশ্রয়বাক্য) ... কিছু পাখি নয় অ-সুন্দর – (সিদ্ধান্ত) উপযুক্ত যুক্তিটির আশ্রয়বাক্য ও সিদ্ধান্তে অর্থ অপরিবর্তিত রয়েছে। কিন্তু আশ্রয়বাক্যের গুণ পরিবর্তিত হয়েছে। আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই উদ্দীপকের যুক্তিটি অমাধ্যম অনুমান প্রক্রিয়া হিসেবে প্রতিবর্তনের যুক্তি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিটি কোন ধরনের অমাধ্যম অনুমান প্রক্রিয়া? বিশ্লেষণ করে দেখাও।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর