উদ্দীপকে প্রতিফলিত অনুমানটির নিয়ম উল্লেখপূর্বক যথার্থতা যাচাই করো।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত অমাধ্যম অনুমানটি প্রতিবর্তনের নিয়মানুযায়ী যথার্থ।নিচে বিশ্লেষণ করা হলো-প্রতিবর্তন অমাধ্যম অনুমানের গুরুত্বপূর্ণ প্রকারভেদের একটি। প্রতিবর্তনের নিয়মাবলি হল ১. আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। ২. আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে। ৩. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে গুণ ভিন্ন হবে। ৪. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই হবে। যেমন— কিছু দুর্যোগ হয় মানব সৃষ্ট । সুতরাং কিছু দুর্যোগ নয় অমানব সৃষ্ট ।এখানে উদ্দেশ্য কিছু দুর্যোগ উভয় বাক্যে অভিন্ন এবং উদ্দেশ্যের বিধেয় পদ সিদ্ধান্তে এসে বিরুদ্ধ পদ হয়েছে (অ-মানব সৃষ্ট)। উভয় আশ্রয়বাক্য বিশেষ এবং তাদের মধ্যে গুণের ভিন্নতা রয়েছে। অর্থাৎ একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য এবং অন্যটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য । আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের উল্লেখিত অনুমানটিতে প্রতিবর্তনের সব নিয়ম অনুসরণ করা হয়েছে। যা অনুমানটিকে বৈধতা প্রদান করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত অনুমানটির নিয়ম উল্লেখপূর্বক যথার্থতা যাচাই করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর