দৃষ্টান্ত-১ কোন ধরনের অনুমান নির্দেশ করে? ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ অবরোহ অনুমানের প্রকারভেদ সহানুমানকে নির্দেশ করে।নিচে তা ব্যাখ্যা করা হলো-কেননা এখানে যুক্তিটি যেভাবে উপস্থাপন করা হয়েছে। সহানুমানেও এরূপ যুক্তি উপস্থাপন করা হয়ে থাকে। অবরোহ অনুমানকে দুইভাগে ভাগ করা যায়। যার একটি হলো মাধ্যম অনুমান। মাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো সহানুমান। সহানুমান মাধ্যম অনুমান বিধায় এখানে একাধিক আশ্রয়বাক্য থাকে। আর আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। তাই বলা যায়, যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে।তেমনি উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে, যদি তুমি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করো, তবে তুমি করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবে এবং তুমি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করেছো— এই দুটি আশ্রয়বাক্য থেকে তুমি করোনো ভাইরাস প্রতিরোধ করতে পেরেছো এই সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয়েছে।তাই বলা যায় যে, উদ্দীপকের দৃষ্টান্ত-১ অবরোহ অনুমানের প্রকারভেদ সহানুমানকে নির্দেশ করে
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ কোন ধরনের অনুমান নির্দেশ করে? ব্যাখ্যা করো
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর