উদ্দীপকে ঘটক রাজু ভাইয়ের ভূমিকা সহানুমানের গঠনের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ঘটক রাজু ভাইয়ের ভূমিকা সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে।নিচে তা বিশ্লেষণ করা হলো-নিরপেক্ষ সহানুমানের যে পদ উভয় আশ্রয়বাক্যে বর্তমান থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাকে মধ্যপদ বলে। সহানুমানের দুটি আশ্রয়বাক্য মধ্যপদের মাধ্যমে পরষ্পর সম্পর্কযুক্ত হয়। প্রাথমিক অবস্থায় প্রধান আশ্রয়বাক্য ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে কোনো সম্বন্ধ থাকে না । অর্থাৎ, একে অপরের সাথে পুরোপুরি সম্পর্কহীন অবস্থায় থাকে। পরবর্তীতে প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে মধ্যপদের সম্বন্ধ স্থাপিত হয়। এর ফলে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্য দুটোর মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয় । যার ভিত্তিতে সহানুমানের আশ্রয়বাক্যদ্বয় থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। উদ্দীপকে ঘটক রাজু প্রথমে প্রভার বাবা-মায়ের সাথে এবং পরে প্রীতমের বাবা-মায়ের সাথে কথা বলে প্রভা ও প্রীতমের বিয়ের ব্যবস্থা করেন। যা সহানুমানের মধ্যপদের ভূমিকাকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ঘটক রাজু ভাইয়ের ভূমিকা সহানুমানের গঠনের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর