অমাধ্যম অনুমানের আলোকে দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত-৩ এর পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত-৩ এর মাধ্যমে অমাধ্যম অনুমানের আবর্তন এবং প্রতিবর্তন নির্দেশ করে। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই পদ হয়। কিন্তু আবর্তনে আশ্রয়বাক্যের বিধেয় পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহার করা হয়। প্রতিবর্তনে আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয়। অপরদিকে, আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদকে-সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয়। প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তর গুণ ভিন্ন হয় অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হয়, আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হয়। অন্যদিকে, আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ একইরূপ হয়। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্তও সদর্থক হয়, আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্তও নঞর্থক হয়। প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ সমান হয়। অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক হয়, আবার আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্তও বিশেষ হয়। কিন্তু আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ কখনো সমান হয়, আবার কখনো ভিন্ন হয়। সবসময় একইরূপ হয় না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
অমাধ্যম অনুমানের আলোকে দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত-৩ এর পার্থক্য বিশ্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর