দৃষ্টান্ত-১ কোন ধরনের অমাধ্যম অনুমানকে নির্দেশ, করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তনকে নির্দেশ করে। কেননা প্রতিবর্তনের নিয়ম অনুসরণ করে এখানে যুক্তিটি উপস্থাপন করা হয়েছে। যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই পদ রেখে ও আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে এবং অর্থ অপরিবর্তিত দেখে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে প্রতিবর্তন রলে। এরূপ অনুমানের দুটি যুক্তিবাক্য থাকে একটি আশ্রয়বাক্য এবং অন্যটি সিদ্ধান্ত। পতিসর্তনের আশ্রয়বাক্যকে 'প্রতিবর্তনীয়' এবং সিদ্ধান্তকে 'প্রতিবর্তিত' বলা হয়। প্রতিবর্তনের চারটি নিয়ম আছে। যথা-১. প্রতিবর্তনের এবং প্রতিবর্তিতের উদ্দেশ্য একই পদ হবে। ২. প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতের বিধেয় পরস্পর বিরুদ্ধ পদ হবে। ৩. প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের গুণ ভিন্ন হবে। অর্থাৎ প্রতিবর্তনীয় সদর্থক হলে প্রতিবর্তিত নঞর্থক হবে এবং প্রতিবর্তনীয় নঞর্থক হলে প্রতিবর্তিত সদর্থক হবে। ৪. প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতের পরিমাণ একইরূপ হবে। অর্থাৎ প্রতিবর্তনীয় সার্বিক হলে প্রতিবর্তিতও সার্বিক হবে এবং প্রতিবর্তনীয় বিশেষ হলে প্রতিবর্তিতও বিশেষ হবে। উদ্দীপকে দৃষ্টান্ত-১ সকল ফুল হয় সুন্দর, কোন ফুল নয় অসুন্দর-এখানে 'সকল ফুল হয় সুন্দর' আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। 'কোনো ফুল নয় অসুন্দর'- প্রতিবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে এবং আশ্রয়বাক্যের উদ্দেশ্য 'ফুল' পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং দৃষ্টান্ত-১ এ প্রতিবর্তনের সকল নিয়গ অনুসরণ করায় এটি অমাধ্যম অনুমানের প্রতিবর্তনের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ কোন ধরনের অমাধ্যম অনুমানকে নির্দেশ, করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর