উদ্দীপকটি কি একটি যথার্থ সহানুমান? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকটি যথার্থ সহানুমান নয়। এ যুক্তিতে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে। সহানুমানের নিয়ম অনুযায়ী' মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হয় অর্থাৎ প্রধান আশ্রয়বাক্য এবং অপ্রধান আশ্রয়বাক্য যেকোনো একটিতে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এ নিয়ম লঙ্ঘন করলে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটে। উদ্দীপকটিতে দেওয়া আছে- সকল দার্শনিক হন চিন্তাশীল, সকল কবি হন চিন্তাশীল অতএব, সকল কবি হন দার্শনিক। উক্ত সহানুমানে মধ্যপদ 'চিন্তাশীল' A যুক্তিবাক্যের বিধেয় হিসেবে অব্যাপ্য। প্রধান ও অপ্রধান উভয় আশ্রয়বাক্যে একই অবস্থা। কারণ দুটিই 'A [গণিত] যুক্তিবাক্য। ফলে মধ্যপদ 'চিন্তাশীল' প্রধান পদ 'দার্শনিক' এবং অপ্রধান পদ 'কবি'কে যথাযথভাবে সম্পর্কিত করতে ব্যর্থ হয়েছে। সুতরাং এখানে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি দেখা দিয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটি কি একটি যথার্থ সহানুমান? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর