দৃষ্টান্ত-১ এ অমাধ্যম অনুমানের কোন প্রকারকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ অমাধ্যম অনুমানের আবর্তনকে নির্দেশ করে। কেননা আবর্তনের নিয়ম অনুসরণ করে এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে একটি হলো আবর্তন। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণ অপরিবর্তিত রেখে আশ্রয়বাক্যের উদ্দেশ্যে ও বিধেয়ের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে। আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় পদ হয় এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হয়। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হয় আর যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় তা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। উদ্দীপকের দৃষ্টান্ত-১ অনুযায়ী 'সকল মানুষ হয় জীব' অতএব 'সকল জীব হয় মানুষ' এখানে আবর্তনের নিয়ম অনুসরণ করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য 'মানুষ' পদটি সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহার করা হয়েছে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদ 'জীব' পদটি সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ দুটোই সদর্থক যুক্তিবাক্য। সুতরাং দৃষ্টান্ত-১ এ অমাধ্যম অনুমানের আবর্তনকে নির্দেশ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ অমাধ্যম অনুমানের কোন প্রকারকে নির্দেশ করেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর