শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সোহেলের গাছে উঠার বিষয়টির বৈশিষ্ট্য বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে সোহেলের গাছে উঠার বিষয় অমাধ্যম অনুমানকে নির্দেশ করেছে। কেননা সোহেল কোনো মাধ্যম বা সাহায্য ছাড়াই গাছে উঠেছিল। নিচে অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো- ১. অমাধ্যম অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। ২. এর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে সরাসরি নিঃসৃত হয়। ৩. এক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। ৪. অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক অবিচ্ছেদ্য। ৫. আশ্রয়বাক্যের পদ দুটি সিদ্ধান্তে স্থান পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে প্রকাশিত হয়। ৬. সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে ব্যাপকতর হতে পারে না। ৭. অমাধ্যম অনুমান এক প্রকার অবরোহ অনুমান। ৮. সিদ্ধান্তের বস্তুনিষ্ঠতা আশ্রয়বাক্যের বস্তুনিষ্ঠতার ওপর নির্ভর করে। ১৯. সিদ্ধান্ত বাস্তবিক পক্ষে আশ্রয়বাক্য থেকে নতুন কোনো তথ্য প্রকাশ করে না। ১০. অবরোহ অনুমান হিসেবে অমাধ্যম অনুমানের আকারগত সত্যতাই মূল লক্ষ্য।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে সোহেলের গাছে উঠার বিষয়টির বৈশিষ্ট্য বর্ণনা কর।

উদ্দীপক

দুই বন্ধু সোহেল ও রাসেল গাছে উঠার প্রতিযোগিতা করছিল। প্রথমে সোহেল এক লাফে গাছে উঠে পড়ল। কারণ গাছটি ছোট ছিল। কিন্তু রাসেল গাছটি ছোট হলেও ভয় পেল। সে একটি মই নিয়ে এলো এবং মইটি ব্যবহার করে গাছে উঠল।

Barisal · 2025

উত্তর

কোনো জ্ঞাত বা জানা বিষয়ের ওপর ভিত্তি করে কোনো অজ্ঞাত বা অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে।

উত্তর

যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। কোনো কোনো যুক্তিবিদ মনে করেন, অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে আশ্রয়বাক্যে বিবৃত বিষয় ছাড়া কোনো নতুন তথ্য নেই। অর্থাৎ এই প্রকার অনুমানে আশ্রয়বাক্যে বিবৃত বিষয়কে ভিন্নভাবে সিদ্ধান্তে উপস্থাপন করা হয়। যেহেতু অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুন কোনো তথ্য প্রকাশিত হয় না, তাই অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয়।

উত্তর

উদ্দীপকে সোহেলের গাছে উঠার বিষয় অমাধ্যম অনুমানকে নির্দেশ করেছে। কেননা সোহেল কোনো মাধ্যম বা সাহায্য ছাড়াই গাছে উঠেছিল। নিচে অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো- ১. অমাধ্যম অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। ২. এর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে সরাসরি নিঃসৃত হয়। ৩. এক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়। ৪. অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক অবিচ্ছেদ্য। ৫. আশ্রয়বাক্যের পদ দুটি সিদ্ধান্তে স্থান পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে প্রকাশিত হয়। ৬. সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে ব্যাপকতর হতে পারে না। ৭. অমাধ্যম অনুমান এক প্রকার অবরোহ অনুমান। ৮. সিদ্ধান্তের বস্তুনিষ্ঠতা আশ্রয়বাক্যের বস্তুনিষ্ঠতার ওপর নির্ভর করে। ১৯. সিদ্ধান্ত বাস্তবিক পক্ষে আশ্রয়বাক্য থেকে নতুন কোনো তথ্য প্রকাশ করে না। ১০. অবরোহ অনুমান হিসেবে অমাধ্যম অনুমানের আকারগত সত্যতাই মূল লক্ষ্য।

উত্তর

উদ্দীপকে সোহেল ও রাসেলের গাছের উঠার পদ্ধতিগুলো যথাক্রমে অমাধ্যম ও মাধ্যম অনুমানকে নির্দেশ করেছে। কেননা সোহেল কোনো মাধ্যম ছাড়া সরাসরি গাছে উঠে পড়ে আর রাসেল মইয়ের সাহায্য নিয়ে গাছে ওঠে।মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ নিচে করা হলো- ১. মাধ্যম অনুমান দুই বা ততোধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান, করা হয়। পক্ষান্তরে, অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয়। ২. মাধ্যম অনুমানে পদ থাকে তিনটি। যথা- প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। কিন্তু অমাধ্যম অনুমানে পদ থাকে দুটি। যথা-উদ্দেশ্য পদ ও বিধেয় পদ। ৩. মাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান। এখানে জানা থেকে অজানায় গমনের সুযোগ থাকে। অন্যদিকে, অমাধ্যম অনুমান খাঁটি অনুমান নয়। এখানে জানা থেকে অজানায় গমনের সুযোগ নেই। ৪. মাধ্যম অনুমানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। কিন্তু অমাধ্যম অনুমানে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় না। বরং আশ্রয়বাক্যের অন্তর্নিহিত অর্থকে সিদ্ধান্ত হিসেবে প্রকাশ পায়। ৫. মাধ্যম অনুমান আমাদের জ্ঞানের প্রসারে সহায়তা করে। অপরদিকে, অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের লুক্কায়িত ও সুপ্ত ভাবটি সিদ্ধান্তে ফুটে ওঠে। ৬. মাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের পদ দুটি সর্বদা অপরিবর্তিতভাবে সিদ্ধান্তে ব্যবহৃত হয়। কিন্তু অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের পদ দুটি কখনো কখনো পরিবর্তিত হয়ে সিদ্ধান্তে ব্যবহৃত হয়। ৭. মাধ্যম অনুমান সহানুমান বা ন্যায়ানুমান নিয়ে আলোচনা করে। অন্যদিকে, অমাধ্যম অনুমানের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। সেগুলো হলো- আবর্তন, প্রতিবর্তন, প্রতিআবর্তন, বিরোধানুমান, অন্তরাবর্তন ইত্যাদি।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।