দৃষ্টান্ত-২ নির্দেশিত অনুমানের বৈধতা বিচার কর।
উত্তর: উদ্দীপকে দৃষ্টান্ত-২ এ নির্দেশিত 'অনুমানটি বৈধ নয়। কেননা এখানে 'O [গণিত] বাক্যের সরল আবর্তন করা হয়েছে। কিন্তু 'O [গণিত] বাক্যের সরল আবর্তন সম্ভব নয়। তাই অনুমানটি বৈধ নয়। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান ন্যায়সংগতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ 'O [গণিত] বাক্যের সরল আবর্তন দেখানো হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে 'O [গণিত] যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। কেননা 'O [গণিত] যুক্তিবাক্য একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী 'O [গণিত] যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য পদ কিন্তু উদ্দেশ্য পদ ব্যাপ্য নয় তাই 'O [গণিত] যুক্তিবাক্যের আবর্তন করলে এর অব্যাপ্য উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয়, যা আবর্তনের নিয়ম বিরোধী। তাই 'O [গণিত] যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। দৃষ্টান্ত-২ অনুযায়ী কিছু গাছ নয় ঔষধি কিছু ঔষধি উদ্ভিদস্ময় গাছ। উক্ত দৃষ্টান্তে দুটি বাক্যই 'O [গণিত] যুক্তিবাক্য। এখানে আবর্তনীয়ের উদ্দেশ্য পদ অব্যাপ্য কিন্তু বিধেয় পদ ব্যাপ্য। অন্যদিকে, আবর্তিতে উদ্দেশ্য পদ অব্যাপ্য হলেও বিধেয় পদ আবর্তনীয়ের উদ্দেশ্য পদ হিসেবে অবৈধভাবে ব্যাপ্য হয়ে গিয়েছে। উদ্দীপকে আশ্রয়বাক্যের 'গাছ' উদ্দেশ্য পদটি 'O [গণিত] বাক্যের বিধেয় হিসেবে সিদ্ধান্তে ব্যবহৃত হয়ে ব্যাপ্য হয়েছে। তাই অনুমানটি বৈধ নয়। পরিশেষে বলা যায়, দৃষ্টান্ত-২ এ নির্দেশিত অনুমানটিতে 'O [গণিত] বাক্যের অবৈধ সরল আবর্তন করে দেখানো হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে 'O [গণিত] বাক্যের আবর্তন করা সম্ভব নয়, তাছাড়া আবর্তনের নিয়ম লঙ্ঘন করায় অনুমানটি অবৈধ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ নির্দেশিত অনুমানের বৈধতা বিচার কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর