উদ্দীপকে নির্দেশিত যুক্তিটির বৈধতা বিচার কর।
উত্তর: উদ্দীপকের উদাহরণে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে। আরও স্পষ্টভাবে বললে উক্ত দৃষ্টান্তে সহানুমানের অবৈধ প্রধান। পদজনিত অনুপপত্তি ঘটেছে। তাই যুক্তিটি বৈধ নয়। সহানুমানে মধ্যপদের সাহায্যেই প্রধান পদ এবং অপ্রধান পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করা হয়। প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে মধ্যপদের তুলনা করা হয় এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে মধ্যপদের তুলনা করা হয়। এখন মধ্যপদ যদি আশ্রয়বাক্যে দুটির কোনোটিতে ব্যাপ্য না হয় তাহলে প্রধান পদটি মধ্যপদের এক অংশের সাথে সম্পর্কিত হতে পারে এবং অপ্রধান পদটি মধ্যপদের অপর অংশের সাথে সম্পর্কিত হতে পারে। এতে করে সিদ্ধান্তে প্রধান পদ এবং অপ্রধান পদের মধ্যে সদর্থক বা নঞর্থক কোনো প্রকার সম্বন্ধ স্থাপন করাই সম্ভব হয় না। উদ্দীপকে দৃষ্টান্তটি হলো- সকল মানুষ হয় জীব। কোনো বানর নয় মানুষ। অতএব, কোনো বানর নয় জীব। উপরিউক্ত দৃষ্টান্তে প্রধান পদ, 'জীব' প্রধান আশ্রয়বাক্যে A যুক্তিবাক্যের বিধেয় হিসেবে অব্যাপ্য। কিন্তু সিদ্ধান্তে 'জীব' পদটি 'E [গণিত] যুক্তিবাক্যের বিধেয় হওয়ায় ব্যাপ্য হয়ে গেছে' তাই এখানে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি দোষ ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত যুক্তিটির বৈধতা বিচার কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর