শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এর অনুমানটি কি সঠিক? মূল্যায়ন কর।

উত্তর: দৃশ্যকল্প ২ এর অনুমানটি সঠিক নয়। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ সরল আবর্তনে একই থাকে। অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক যুক্তিবাক্য হলে সিদ্ধান্তও সার্বিক হবে এবং আশ্রয়বাক্য বিশেষ যুক্তিবাক্য হলে সিদ্ধান্তও বিশেষ যুক্তিবাক্য হবে। A-যুক্তিবাক্য একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। সরল আবর্তনের বেলায় এর সিদ্ধান্তও হবে একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। অর্থাৎ A-যুক্তিবাক্য। আমরা জানি, আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় সিদ্ধান্তে স্থান পারিবতন করে। A-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য এবং বিধেয় পদটি অব্যাপ্য। আবর্তনের সময় আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদটি সিদ্ধান্তে উদ্দেশ্য পদে পরিণত হয়। কাজেই একটি A-বাক্যকে অপর একটি A-বাক্যে আবর্তন করতে গেলে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদটি সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে যায়। দৃশকল্প-২ এ দেখা যায়- সকল বাংলাদেশিই সাহসী। সুতরাং সকল সাহসীরাই বাংলাদেশি। এখানে আশ্রয়বাক্যের বিধেয় 'সাহসী' পদটি অব্যাপ্য; কিন্তু এ পদটি সিদ্ধান্তে এসে অপর একটি A বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হওয়ায় ব্যাপ্য হয়ে গেছে। এটা আবর্তনের নিয়মবিরোধী। সুতরাং আবর্তনের সাধারণ নিয়ম মেনে নিলে A- বাক্যের সরল আবর্তন সম্ভব নয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এর অনুমানটি কি সঠিক? মূল্যায়ন কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: কিছু জীব হয় উদ্ভিদ। কোনো বাংলাদেশি নয় ভীরু। দৃশ্যকল্প-২: সকল বাংলাদেশিই সাহসী। সুতরাং, সকল সাহসীরাই বাংলাদেশি।

Jessore · 2025

উত্তর

অমাধ্যম অনুমানের প্রকারভেদ আবর্তনের সরল আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধন্তের পরিমাণ একই রাখতে হয়।

উত্তর

অনুমানের ক্ষেত্রে যে বাক্য বা বাক্যসমূহের ওপর নির্ভর করে একটি নতুন যুক্তিবাক্য স্থাপন করা হয় তাকে বলা হয় আশ্রয়বাক্য। আর আশ্রয়বাক্যের ওপর নির্ভর করে যে নতুন যুক্তিবাক্যটি স্থাপন করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। একটি যুক্তিতে প্রথমে আশ্রয়বাক্য নির্ধারণ করা হয় এরপর আশ্রয়বাক্যের ওপর নির্ভর করে একটি সিদ্ধান্ত অনুমান করা হয়। তবে নির্ধারিত আশ্রয়বাক্য থেকে আমরা ইচ্ছেমতো যেকোনো সিদ্ধান্ত টানতে পারি না। এজন্যই আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে থাকে গভীর, বাধ্যতামূলক বা অনিবার্য সম্পর্ক। আশ্রয়বাক্য নির্বাচিত হওয়ার পর সিদ্ধান্ত অনেকটা অনিবার্য হয়ে পড়ে।

উত্তর

এ দৃশ্যকল্প-১ এর প্রথম বাক্যটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা I যুক্তিবাক্য। I যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে O যুক্তিবাক্য। O যুক্তিবাক্য বিশেষ সদর্থক যুক্তিবাক্য। সুতরাং এর সিদ্ধান্ত হবে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। I যুক্তিবাক্য ও O যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ একই হবে এবং বিধেয় পদ পরস্পর বিরুদ্ধ হবে। দৃশ্যকল্প-১ এর প্রথম বাক্যটির প্রতিবর্তন হবে- I- কিছু জীব হয় উদ্ভিদ। O- কিছু জীব নয় অ-উদ্ভিদ। উপরের দৃষ্টান্ত থেকে দেখা যায়, I-যুক্তিবাক্য ও O-যুক্তিবাক্যের একই উদ্দেশ্য পদ 'জীব' হয়েছে। প্রতিবর্তনীয় Ⅰ- যুক্তিবাক্যের বিধেয় পদ 'উদ্ভিদ'-যুক্তিবাক্যের বা প্রতিবর্তিতের বিধেয় পদে 'অ-উদ্ভিদ' হয়েছে। আবার, দৃশ্যকল্প-১ এর দ্বিতীয় বাক্যটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E যুক্তিবাক্য। E-বাক্যকে আবর্তন করলে E বাক্য পাওয়া যায়। E যুক্তিবাক্য নঞর্থক বলে এর আবর্তিতও হবে নঞর্থক যুক্তিবাক্য। দৃশ্যকল্প ১'এর দ্বিতীয় বাক্যটির আবর্তন হবে নিম্নরূপ- কোনো বাংলাদেশি নয় ভীরু। অতএব, কোনো ভীরু নয় বাংলাদেশি।

উত্তর

দৃশ্যকল্প ২ এর অনুমানটি সঠিক নয়। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ সরল আবর্তনে একই থাকে। অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক যুক্তিবাক্য হলে সিদ্ধান্তও সার্বিক হবে এবং আশ্রয়বাক্য বিশেষ যুক্তিবাক্য হলে সিদ্ধান্তও বিশেষ যুক্তিবাক্য হবে। A-যুক্তিবাক্য একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। সরল আবর্তনের বেলায় এর সিদ্ধান্তও হবে একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। অর্থাৎ A-যুক্তিবাক্য। আমরা জানি, আবর্তনে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় সিদ্ধান্তে স্থান পারিবতন করে। A-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য এবং বিধেয় পদটি অব্যাপ্য। আবর্তনের সময় আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদটি সিদ্ধান্তে উদ্দেশ্য পদে পরিণত হয়। কাজেই একটি A-বাক্যকে অপর একটি A-বাক্যে আবর্তন করতে গেলে আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় পদটি সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে যায়। দৃশকল্প-২ এ দেখা যায়- সকল বাংলাদেশিই সাহসী। সুতরাং সকল সাহসীরাই বাংলাদেশি। এখানে আশ্রয়বাক্যের বিধেয় 'সাহসী' পদটি অব্যাপ্য; কিন্তু এ পদটি সিদ্ধান্তে এসে অপর একটি A বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হওয়ায় ব্যাপ্য হয়ে গেছে। এটা আবর্তনের নিয়মবিরোধী। সুতরাং আবর্তনের সাধারণ নিয়ম মেনে নিলে A- বাক্যের সরল আবর্তন সম্ভব নয়।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।